বিনোদন

হলে ফিরছেন পপি

সান নিউজ ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। চিত্রনায়িকা পপি অনেক দিন ধরেই আড়ালে। সিনে পাড়ায় গুঞ্জন, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। জন্ম দিয়েছেন সন্তান। তবে এসব নিয়ে একবারে মুখে কলুপ এঁটেছিলেন পপি। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন এই নায়িকা। এরপর আবার হাওয়া।

আরও পড়ুন: সাংবাদিক হতে ভিডিও দেখেন ক্যাটরিনা

সশরীরে আড়ালে থাকলেও সিনেমা হলে ফিরছেন পপি। দীর্ঘ সময় পর বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে পপি যে ছবির প্রচারণায় থাকবেন না তা এক প্রকার নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

আগামী ২৩ ডিসেম্বর পপি অভিনীতে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু’তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর সিনেমা করবে কিনা সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কিনা জানা দরকার।’

তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনার মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের বড় বাজেটের সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার। এই সময়ের দর্শক গল্পটি পছন্দ করবেন। গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বেশ কিছু বার্তা।

আরও পড়ুন: প্রেমে মজেছেন শাকিরা!

মুক্তির তারিখ পরিবর্তন হবে উল্লেখ করে পরিচালক আরও জানান, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। পপির বিপরীতে রয়েছেন আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। তিন বছর পর পর্দায় ফিরছেন পপি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা