সংগৃহীত
বিনোদন

বঙ্গবন্ধুর পিতার লুকে চঞ্চল

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। যেকোনো চরিত্রে নজর কাড়েন এই অভিনেতা। এবারও ব্যতিক্রম হলো না তার। রীতিমতো বঙ্গবন্ধুর পিতার লুকে ঝড় তুলেছেন নেটদুনিয়ায়।

আরও পড়ুন: ‘ওয়ান ইলেভেন’ রহস্যে স্বস্তিকা মুখার্জি

বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের লুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে যখন আমি। শুভ মুক্তি ১৩ অক্টোবর ‘মুজিব: একটি জাতির রূপকার’।

আগামী ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। পোস্টটি করার পর রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টবক্সে। এক ভক্ত লিখেছেন, অসাধারণ চাহনি। আরেকজন লেখেন, শুভকামনা রইল গুণী।

আরও পড়ুন: সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল সিনেমাটি নির্মাণ করেছেন।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০% দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় ও গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা