সংগৃহীত
বিনোদন

সমকামী চরিত্রে সমালোচিত বাঁধন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বলিউডেও। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বাঁধন অভিনীত ‘খুফিয়া’ মুক্তি পেয়েছে। মুক্তির পরই সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। বিশাল ভরদ্বাজ এটি নির্মাণ করেছেন।

আরও পড়ুন: হাসপাতালে শেহনাজ গিল

মুক্তির পর বাঁধনের ‘খুফিয়া’ দেখে ২ দেশের শোবিজে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। অভিনয়ে যেমন প্রশংসা কুড়াচ্ছেন, ঠিক তেমনি কিছু কারণে সমালোচিতও হয়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে, যে ভূমিকায় অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমানের সাথে। আর বাঁধন এই চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমায় একজন সমকামী হিসেবে বাঁধনকে দেখানো হয়েছে। বাংলাদেশের পরিবার, সমাজ ও সামাজিক মূল্যবোধ অনুযায়ী চরিত্রটি হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। পর্দায় টাবুর সাথে বাঁধনের সমকামীতা নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে এসব সমালোচনা তোয়াক্কা করছেন না এই অভিনেত্রী। বলিউডে ১ম ছবিতে স্বল্প স্ক্রিন উপস্থিতি থাকলেও বাঁধনের অভিনয় সমাদৃত হচ্ছে বলে জানায় তিনি।

আরও পড়ুন: মিষ্টি মেয়ের সাথে বিদ্যা

এক ভারতীয় সংবাদমাধ্যমকে বাঁধন বলেছে, বিশাল ভরদ্বাজ আমাকে আগেই বলেছিলেন, ছবিতে একটা সমকামিতার বিষয় রয়েছে। কোন সমস্যা হবে কিনা জানতে চেয়েছিলেন। তবে আমার কাছে বলিউডে অভিনয়, বিশাল ও টাবুর সঙ্গে কাজ করার সুযোগটাই বড় মনে হয়েছে।

বাঁধন আরও জানান, আমার বয়স এখন ৪০। জীবন নতুন করে শুরু করেছি ৩৫ বছর বয়সে। তার আগে একটা বাঁধন ছিল, এরপরেও একজন বাঁধন রয়েছে। আগে পরিবার, বন্ধু, সমাজের জন্য বেঁচেছি, এখন নিজের জন্য বাঁচি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা