ছবি: সংগৃহীত
বিনোদন

সাংবাদিক হতে ভিডিও দেখেন ক্যাটরিনা!

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক মডেল ক্যাটরিনা কাইফ। তার নাচ, এপ্রোচ, চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার প্রশংসা সর্বত্র।

আরও পড়ুন: নতুন প্রজেক্ট নিয়ে উত্তেজিত অক্ষয়

ক্যাটরিনা চরিত্রের মধ্যে নিজেকে খাপ খাওয়াতে অনেক পরিশ্রম করেন । এ কারণে বিভিন্ন সিনেমায় তার ভিন্ন ভিন্ন চরিত্র সাড়া জাগিয়েছে।

একটি চরিত্রে অভিনয়ের জন্য একশ ঘণ্টা সিনেমা দেখেছিলেন ভিকি ঘরণী। সেটি হচ্ছে ‘জগ্গা জাসুস’। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন: ফেরি চলাচল ব্যাহত

২০১৭ সালে অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুসে’ মুক্তি পেয়েছিল । সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রণবীর কাপুরের বিপরীতে চশমাধারী ক্যাটরিনার রসায়ন মনে কেড়েছিল হাজারো দর্শকের।

ভারতের বিনোদন ভিত্তিক গণমাধ্যম পিংক ভিলা জানিয়েছে, ক্যাটরিনা যখন জগ্গা জাসুসের ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি অনেক পরিশ্রম করেছেন। কিছু বিখ্যাত সিনেমা, যেসব গল্পে সাংবাদিকতার অনুষঙ্গ আছে, সেসবও দেখে নেন তিনি। প্রায় ১০০ ঘণ্টার ভিডিও দেখে সাংবাদিকের ভূমিকা রীতিমতো রপ্তই করে ফেলেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের

পাশাপাশি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে তাদের আচরণ এবং কাজ করার পদ্ধতিও শিখে নিয়েছিলেন ক্যাটরিনা। সাংবাদিকরা কীভাবে ঘটনার বিবরণ লিখেন, কীভাবে তা উপস্থাপন করেন, সবই জেনে নেন তিনি।

চরিত্রটি ধারণ করার নেপথ্যে পরিশ্রম নিয়ে ক্যাটরিনা বলেন, নায়িকার হওয়ার মজাই হল বিভিন্ন চরিত্রের বাস্তবতা উপভোগ করতে পারা। প্রতি চরিত্রের নিজস্ব রেখাচিত্র থাকে। সেগুলোর জন্য প্রস্তুতি প্রয়োজন। ভীষণ চ্যালেঞ্জের কাজ এটা।

আরও পড়ুন: ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

তখন দীর্ঘদিন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এক সময় নিজেকে সাংবাদিকও ভাবতে শুরু করেছিলেন এই অভিনেত্রী।

এদিকে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। বিয়ের পর বেশ কয়েকটি সিনেমা হাতে নিয়েছেন। ৩৯ বছর বয়সি ক্যাটরিনাকে এখন দেখা যাচ্ছে ‘ফোন ভূত’ এ। সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর রয়েছেন এই সিনেমায়।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা