ছুরিকাঘাত
জাতীয়

ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শেয়াইব হোসেন (১৯) ও রুপম দত্ত (১৮) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) বি এন স্কুল এন্ড কলেজের ছাত্র।

আরও পড়ুন: ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

শাতিলের চাচা হিল্লোল চৌধুরী বলেন, সন্ধ্যায় শাতিল পড়তে বসেছিল। এ সময় বাইরে থেকে বন্ধুরা তাকে বারবার ফোন দেয়। একটু দেখা করে আসি কি ঘটনা বলে শাতিল বের হয়। পরে খবর পাই ছুরিকাঘাতে সে খুন হয়েছে। হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। এক ভাই ও এক বোনের মধ্যে শাতিল বড় ছিল। ৯ মাস আগে তার মা ক্যানসারে মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন রুপম দত্ত জানান, ৩ দিন আগে মেরুল বাড্ডার রকি নাম ধরে ডাকায় আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে আমার গলায় রকি চাকু ধরে।

আরও পড়ুন: নৈতিকতা পুলিশ বিলুপ্ত ঘোষণা

সেটি শাতিল দেখে ফেলেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ৮টার দিকে রকিসহ কয়েকজন ১৩ নম্বর রোডে বলে, ‘ওই বেটা বিচার দিছস কার কাছে?’ একথা বলেই আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। পরে শাতিল এগিয়ে এলে তার বাম পায়ের রানে, শোয়াইবের বুকে ও আমার পিঠে ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন: ৪৭ বছরে সফল নেত্রী শেখ হাসিনা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রাত সাড়ে ৯টার দিকে শাতিলকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা