ছবি-সংগৃহীত
খেলা

হাকিমির সব সম্পদ মায়ের, বিপাকে স্ত্রী

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি কঠিন সময় পার করছেন মরক্কান ফুটবলার আশরাফ হাকিমি। এক নারী যৌন নির্যাতনের অভিযোগ আনে আনে বিরুদ্ধে। এরপরই বেঁকে বসেন তার স্ত্রী হিবা আবুক। হাকিমিকে পঠান তালাকের নোটিশ। তবে হাকিমির এই পুরো ঘটনাটা মোড় নিয়েছে ভিন্ন এক দিকে।

আরও পড়ুন : ‘ধন্যবাদ’ বলে চলে গেলেন সালাউদ্দিন

তালাকের আবেদন করার পর আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুকের সঙ্গে সম্পত্তি ভাগাভাগির দাবি ওঠে। স্ত্রীকে তালাক দেয়ার পর নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে হাকিমিকে। তবে, এ বিষয়টা সামনে আমার পর জানা গেল পিলে চমকানোর মত খবর।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক স্বামীর কাছ থেকে তার সম্পদের অর্ধেক দাবি করেছেন। কিন্তু সেই দাবি সামনে আনার পর তিনি জানতে পারেন, হাকিমির যে সম্পদ রয়েছে, ৮০ ভাগই তার মায়ের নামে। নতুন এই তথ্য জেনে রীতিমতো হতভম্ব হিবা আবুক।

আরও পড়ুন : আপিল করবেন বাফুফে সেক্রেটারি

২৪ বছর বয়সী হাকিমি তার স্ত্রী হিবা আবুকের চেয়ে ১২ বছরের ছোট। হিবা আবুকের মোট সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের। যা হাকিমির চেয়ে অনেক কম।

আশরাফ হাকিমির মোট সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলারের। তিনি আফ্রিকান ফুটবলারদের মধ্যে ৬ষ্ঠ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। হাকিমি প্রতি মাসে পিএসজি থেকে পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার।

কিন্তু এই বেতনের কেবল ২০ শতাংশ হাকিমি পেয়ে থাকেন। বাকিটা চলে যায় তাঁর মায়ের অ্যাকাউন্টে। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তার মা।

ফরাসি ম্যাগাজিন ফার্স্ট ম্যাগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা তালাকের আবেদনে হাকিমির সম্পদের অর্ধেকটা দাবি করেছেন। কিন্তু এরপর তিনি জানতে পারেন, হাকিমির সম্পদের কোনো কিছুই তার নামে নেই। হাকিমির প্রায় সব সম্পত্তি তার মায়ের নামে। কয়েক বছর ধরে হাকিমির বেতনও নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন তার মা।

আরও পড়ুন : বয়সভিত্তিক দলের নতুন নির্বাচক অপি

এদিকে হিবার সম্পদ দাবি করার ঘটনা স্পেন, ফ্রান্স ও মরক্কোয় বেশ আলোড়ন তুলছে। অনেকের মতে, হিবার নিজের ভরণপোষণের জন্য হাকিমির অর্থসম্পদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। হাকিমির অবশ্য প্রাচুর্যের কমতি নেই।

হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা সাবেক স্বামী কাছ থেকে ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন; কিন্তু হাকিমির সম্পত্তি তার মায়ের নামে হওয়ার পুরো ব্যাপারটিই এখন অন্যদিকে মোড় নিয়েছে।

আরও পড়ুন : বাফুফে সেক্রেটারি নিষিদ্ধ!

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। প্যারিসে হাকিমি নিজের বাসায় তাকে ধর্ষণ করেন- এই অভিযোগ করেছেন সেই নারী। তবে এ ঘটনায় স্ত্রী হিবা তালাক চাইলেও নিজের দেশ ও ক্লাবের পূর্ণ সমর্থন পাচ্ছেন হাকিমি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা