ছবি-সংগৃহীত
খেলা

‘ধন্যবাদ’ বলে চলে গেলেন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার : দুর্নীতির অভিযোগে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য লজ্জার কিনা? এমন প্রশ্ন শুনে ধন্যবাদ বলেই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন : আপিল করবেন বাফুফে সেক্রেটারি

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন। শুরুতেই বাফুফে সভাপতি নিজের বক্তব্য তুলে ধরেন। সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্নের সুযোগ পেয়েছেন, তাও উত্তর দেননি বাফুফের এই শীর্ষ কর্তা।

শুরুতেই সালাউদ্দিন বলেন, ‘আজকে আমরা সবাই একসাথে হয়েছি একটা দুঃসংবাদে, খারাপ সংবাদে। বাংলাদেশের ফুটবল ফেডারেশেন সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। আজকেও ডকুমেন্টস পড়েছি। তবে শেষ করতে পারি নাই। তার বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন সেটা হয়ে গেছে।’

আরও পড়ুন : বাফুফে সেক্রেটারি নিষিদ্ধ!

নির্বাহী কমিটির সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। সিনিয়র সহ-সভাপতিসহ তিনজন দেশের বাইরে (কাজী নাবিল আহমেদ শুধু দেশের বাইরে আছেন, বাকিরা ঢাকার বাইরে) থাকায় করতে পারিনি। কালকে বোধহয় পৌঁছাবে। পরশু সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।’

সালাউদ্দিন বলেন, ‘আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখানেই আছি। বাদবাকি বাফুফে কি সিদ্ধান্ত নেবে তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে।’

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সোহাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে ফিফা।

আরও পড়ুন : বয়সভিত্তিক দলের নতুন নির্বাচক অপি

ফিফার বিবৃতি দেওয়ার আগে সালাউদ্দিন বিষয়টি জানতেন না। তিনি বলেন, ‘ওরা যখন জুরিখে গেছিল তখন জানি যে একটা ইয়ে (তদন্ত) চলছে....। তখনও অফিশিয়ালি আমাকে কেউ জানায়নি। এখনও অফিশিয়ালি আমি ফিফা থেকে কোনও চিঠি পাই নাই।

সোহাগের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, ‘আমি কাল রাতে সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে কোর্টে (আন্তর্জাতিক ক্রীড়া আদালত) যাওয়ার কথা জানিয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা