সংগৃহীত ওটিটি , প্ল্যাটফর্ম ,কারাগার পার্ট২ , সিরিজ , চঞ্চল চৌধুরী
বিনোদন

কারাগার” পার্ট ২ আসছে ২২ ডিসেম্বর

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের কারণে “কারাগার” পার্ট২ আসছে এক সপ্তাহ পর ২২ ডিসেম্বর। সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন : হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

মঙ্গলবার (৬ ডিসেম্বর) অন্তর্জালে উন্মুক্ত হয় ‘কারাগার পার্ট টু’র ট্রেলার। ২২ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কারাগার’ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘কারাগার পার্ট টু । অনেকেই ধারণা করেছিলেন প্রথম অংশের রহস্য পার্ট ২-তে শেষ হবে! কিন্তু ট্রেলারে চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা গেল, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু’।

নতুন লুকের চঞ্চলের কণ্ঠে ট্রেলারে আরও শোনা যায়, আমি গল্প শোনাব। একটি ভালো গল্পের চেয়েও কোন বিষয়টি বেশি শক্তিশালী?

প্রথম কিস্তির প্রায় সব চরিত্রকেই দেখা গেছে ট্রেলারে। নতুন চরিত্র হিসেবে তারিক আনাম খান ও দিব্য জ্যোতিকে দেখা যাবে দ্বিতীয় কিস্তিতে। সিরিজের একটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার কণ্ঠে ট্রেলারে শোনা যায়, এই যুদ্ধ (মহান মুক্তিযুদ্ধ) কি জন্ম দিয়েছে? বাংলাদেশ। আর?

এখান থেকে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের কোনো বিষয় থাকতে পারে এ সিরিজটিতে। তবে সবকিছুই এখন শুধু ধারণাতেই সীমাবদ্ধ। ২২ ডিসেম্বর সব পরিষ্কার হবে দর্শকের কাছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

উল্লেখ্য, সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল চলতি বছরের আগস্টে। এতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা