রজনীকান্ত
বিনোদন

কিংবদন্তি রজনীকান্তের জন্মদিন

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার ‘অ্যাকশন হিরো’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের ৭২ তম জন্মদিন আজ। অসামান্য অভিনয় দক্ষতায় তিনি নামের পাশে জুড়ে নিয়েছেন ‘থালাইভা’ খেতাব। তাঁর কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা।

আরও পড়ুন: এবার মায়ের চরিত্রে রানী

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। বেঙ্গালুরুর এক মারাঠি পরিবারে ১৯৫০ সালের ১২ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রামজি রাও ও মায়ের নাম জিজাবাই। ষষ্ঠ শ্রেণির পড়া শেষ করে রজনীকান্ত আচার্য পাঠশালা পাবলিক বিদ্যালয়ে ভর্তি হন এবং ওখান থেকে তিনি প্রাক-বিশ্ববিদ্যালয় কোর্স সম্পন্ন করেন। আচার্য পাঠশালায় পড়ার সময় অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। নাটকের অভিনয়ে প্রচুর সময় ব্যয় করতে থাকেন তিনি।

বিদ্যালয়ের পড়া শেষ করার পর তিনি মাদ্রাজ শহরে কাজ খুঁজতে থাকেন। এমনকি কুলি এবং মিস্ত্রীর কাজও করেন এবং সর্বশেষে তিনি বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে অভিনয় করতেন। একদিন কন্নড় মঞ্চ নাটক রচয়িতা তোপী মুনিয়াপ্পা তাকে একটি পৌরাণিক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, এরপর থেকে তিনি কন্নড় নাটকে অভিনয় করা শুরু করেন।

আরও পড়ুন: যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা

সে সময় সদ্য গঠিত মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটের বিভিন্ন অভিনয় কোর্স নিয়ে নির্মিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিত হোন তিনি। যদিও তাঁর পরিবার এই প্রতিষ্ঠানে যাওয়া পুরোপুরি সমর্থন করেনি। কিন্তু রজনীকান্তের বন্ধু ও সহকর্মীরা তাকে ওই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য উৎসাহ ও আর্থিকভাবেও সমর্থন দেয়। ওই প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করতে থাকেন। সেখানেই তিনি তামিল চলচ্চিত্র পরিচালক কে. বলচান্দেরের নজর পড়েন।

পরিচালক তাকে তামিল ভাষা শেখার পরামর্শ দেন এবং তিনি অতি দ্রুত সেই পরামর্শ অনুসরণ করে তামিল ভাষা রপ্ত করেন। পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গল’-এর মাধ্যমে ১৯৭৫ সালে তিনি রুপালি জগতে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন: বলিউডে জয়া আহসান

১৯৭৮ সালে তামিল ছবির ‘ভৈরবী’তে প্রথম নায়কের চরিত্রে তাঁর আত্মপ্রকাশ হয়। আর ১৯৮৩ সালে ‘আন্ধা কানুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমায় তাঁর অভিনয় ও সংলাপ দেওয়ার ধরনের কারণে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ‘শিবাজি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি রেকর্ড ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার সম্মানী নিয়ে তিনি জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন।

রজনীকান্ত দক্ষিণীদের কাছে এতটাই জনপ্রিয় যে তাঁকে বলা হয় ‘গড অব ইন্ডিয়ান সিনেমা’! অমিতাভ বচ্চন একবার বলেছিলেন, তিনি রজনীকান্তকে তাঁর অনুপ্রেরণা হিসেবে দেখেন। এ অভিনেতার ‘এন্ধিরান’ বা ‘রোবট’ ছবিটি মুক্তি পাওয়ার সময় চেন্নাইয়ের রজনীকান্ত ভক্তরা তাঁর প্রায় ৪০ ফুট উঁচু একটি মূর্তি বানিয়ে দুধ দিয়ে গোসল করিয়েছিল।

আরও পড়ুন: প্রথমবার ওপারে প্রকাশ্যে মিথিলা

২০০০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হোন। ২০২১ সালের ২৭ অক্টোরব দিল্লি তে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত হন। অন্যতম এই জীবন্ত কিংবদন্তি। ২০১৩ সালে তিনি ছয়টি ‘তামিলনাড স্টেট চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। যার মধ্যে চারটি সেরা অভিনেতা এবং বাকি দুইটি সেরা অভিনেতা হিসেবে বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা