বিনোদন

দৃশ্যম-টু, দুই শ কোটির ক্লাবে

সান নিউজ ডেস্ক: গত ১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে যায়। আর তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই শ কোটির ক্লাব পেরিয়ে গেলো। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি।

আরও পড়ুন : কই গেলো ভাতিজারা, লাইগা গেলো কেরাবেরা

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দৃশ্যম টু’ সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

অবশেষে সিনেমাটি দুই শ কোটির ক্লাব পেরিয়ে গেলো। এর আগে একই সময়ে ‘গোলমাল এগেইন’ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমা বক্স অফিসে দুই শ কোটি রুপি আয় করেছিল। ২৩তম দিনে ‘দৃশ্যম টু’ আয় করেছে ৪.৬৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২০১.৬৭ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

আরও পড়ুন : ৭ দিন ব্রাজিলের জার্সি পরবেন পরিমনি

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা