বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগন। পুরনো ছবি
বিনোদন

আসছে অজয় দেবগনের ময়দান

সান নিউজ ডেস্ক: নতুন চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগন। ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম নাম সৈয়দ আব্দুল রহিম। তিনি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকেই বড় পর্দায় আনতে চলেছেন। ছবির নাম ‘ময়দান’।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট, চীনের মধ্যস্থতা চান মোমেন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই ছবির মাধ্যমেই সৈয়দ আব্দুলের জীবন বড় পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেতা। কবে মুক্তি পেতে চলেছে অজয়ের ‘ময়দান’— এই প্রশ্ন অনেকের। অবশেষে ঠিক হয়ে গেল দিনক্ষণ। ২০২৩ -এর ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অজয়ের নতুন ছবি।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, অজয় দেবগণ অভিনীত ছবি ‘দৃশ্যম’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিক্যুয়েল আসবে। কয়েক মাস আগে খবরেই এসেছিল এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। আর এবার অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই ছবির সঙ্গে জড়িত কয়েকটি ছবি। যা কিনা দৃশ্যম টু-এর রহস্যকে আরও বাড়িতে তুলল।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান

অজয় দেবগণ যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা গেল সিনেমা হলের টিকিট, বাসের টিকিট, স্বামী চিণ্ময়ানন্দজির সিডি এবং রেস্তরাঁর বিল। তবে এই ছবিগুলো নয়, সঙ্গে সামনে এল দৃশ্যম ২-এর পোস্টারও। বৃহস্পতিবারই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক।

‘দৃশ্যম’-এ সাড়া ফেলেছিলেন অজয়, টাব্বু শ্রিয়া সরন। ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিক্যুয়েলের কাজও শুরু হয়েছিল। সে কাজ নিশ্চয়ই শেষ হয়েছে এ বার, মনে করছেন অনুরাগীরা। মুম্বইয়ের কিছু সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে ছবির প্রচার শুরু হবে। ওই তারিখটি নাকি ছবিতে বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও ছবির চিত্রনাট্য নিয়ে বিশদ জানা যায়নি। মোহনলাল পরিচালিত তেলুগু ছবি ‘দৃশ্যম ২’ মুক্তি পেয়েছে গত বছর, অজয়ের ছবি তারই হিন্দি পুনর্নির্মাণ বলে জানা যায়।

আরও পড়ুন: প্রবাসী আয়ে বড় ধাক্কা

এই ছবি ছাড়া অজয়ের ঝুলিতে রয়েছে আরও কয়েকটি ছবি। যার মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে থ্যাঙ্ক গড ও নিজের পরিচালিত ভোলা। তবে অজয়ের কথায়, ‘দৃশ্যম টু’ ছবিতে রয়েছে অনেক বড় চমক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা