পূজা চেরি
বিনোদন

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি।

আরও পড়ুন: হোটেলে শাকিব-বুবলী, বাহিরে ভিড়

এবার যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা। রোববার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন পূজা চেরি।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, পূজা চেরি এবং তার মা ঝরনা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, অবশেষে আমরা এটা পেয়েছি।

এদিকে পূজার ভিসা পাওয়া নিয়ে বেশ আগে থেকেই আলোচনা চলছিল। একাধিক সূত্রে জানা গেছে, পূজাকে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন শাকিব খান। গুঞ্জন রয়েছে, বুবলীর সঙ্গে দূরত্ব বাড়ার পর শাকিব খানের সঙ্গে পূজা চেরির ঘনিষ্ঠতা বাড়ে।

আরও পড়ুন: সারিকার জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা

তাছাড়া শাকিবের পরবর্তী কয়েকটি ছবির নায়িকা হিসেবেও ভাবা হচ্ছে পূজাকে। এমন গুঞ্জন চাউর হলেও বিষয়টি নিয়ে আজ অব্দি কোনো মন্তব্য করেননি এ নায়িকা। এদিকে চলতি মাসেই এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব খান। এ মাসেই পূজা চেরিরও ‍যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা।

প্রসঙ্গত, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ সিনেমা দিয়ে। এতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা