বিনোদন

নতুন রূপে আসছেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি ক্যারিয়ারের শুরু থেকেই বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে অভিনয় করে ঝড় তুলেছিলেন বলিউডে। মাত্র ১৮ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন রানি। শুরুতেই হাতেখড়ি হয়েছিল শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে। এবার নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি রানি নিজেই তার নতুনভাবে আত্মপ্রকাশের কথা ভক্তদের জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলেন।

আরও পড়ুন: নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাঘিনীরা

এ প্রসঙ্গে রানি বলেন, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরভাবে ২৫ বছর কাটিয়ে দেওয়ার মধ্যে আমি কখনো সিনেমা অভিনয়ের যাত্রাপথে আমার জীবন নিয়ে এত আন্তরিকভাবে কোনো কথা এর আগে বলিনি। সিনেমায় মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কাটাছেঁড়া চলে। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী হিসেবে, আমার অভিনয়ের ক্যারিয়ারে আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক কাটাছেঁড়া ও মানসিক ক্লেশের কারণ অনুসন্ধান করেছি এ বইতে।

তিনি আরও বলেন, পঁচিশ বছরের ব্যস্ত অভিনয় জীবনে আমি কখনো আমার ফেলে আসা জীবনের এসব ঘটনা নিয়ে আত্মদর্শী হওয়ার সুযোগ পাইনি। আমার এ স্মৃতিকথা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের মুখোমুখি হওয়া অনেক ঘটনাবলির স্মৃতিচারণ বলতে পারেন।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার যে ভক্তরা আমাকে ভালোবেসে এসেছেন, আর যারা আমাকে এতগুলো বছর ধরে সীমাহীন ভালোবাসা আর তাদেরই ভালোবাসার একজন করে ধরে রেখেছেন, আমার এই স্মৃতিকথা তাদের প্রত্যেকের জন্য। আগামী বছর আমার জন্মদিনে প্রকাশিত হতে চলা আমার এই আত্মজীবনীর ব্যাপারে তাদের প্রত্যেকের প্রতিক্রিয়ার জন্য আমি তাকিয়ে আছি। যে প্রতিক্রিয়া আশা করি আমার জন্মদিনকে আরও বিশেষ করে তুলবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা