ছবি: সংগৃহীত
বিনোদন

শেহজাদ আমার ও বুবলীর সন্তান

সান নিউজ ডেস্ক: সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শাকিব ও বুবলীর সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রকাশ্যে এল শাকিব-বুবলীর সন্তান!

এবার সব জল্পনার অবসান ঘটালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বুবলী ও তার সন্তানকে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন এই অভিনেতা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লিখেছেন: ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

আরও পড়ুন: ফেসবুকে ছবি প্রকাশ করে ভাইরাল বুবলী

শেহজাদ খান বীর শাকিব খান-বুবলীর সন্তান উল্লেখ করে এই চিত্রনায়ক আরও লিখেছেন: ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

উভয়ের একই ফেইসবুক পোস্টের মাধ্যমে শাকিব-বুবলীর প্রেম, বিয়ে, সন্তান হওয়া নিয়ে প্রায় আড়াই বছর ধরে চলতে থাকা গুঞ্জনের সমাপ্তি ঘটল। এবং আবারো প্রমাণিত হলো যা রটে তা কিছু হলেও সত্য বটে!

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

আরও পড়ুন: সুখবর দিলেন বুবলী

‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেম ছিল বিগত সময়ের আলোচিত বিষয়। যদিও দুজনের কেউই এ বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা