বিনোদন

একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সান নিউজ ডেস্ক : আইনি ঝামেলায় জড়ালেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক একতা কাপুর। ওয়েব সিরিজে ভারতীয় সেনা কর্মকর্তাদের অপমান এবং তাদের স্ত্রী ও পরিবার নিয়ে অসম্মানজনক দৃশ্যায়নের অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টি প্রাক্তন সেনাসদস্য শম্ভু কুমারকে বেশ মর্মাহত করে। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হন তিনি।। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

আরও পড়ুন : ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

এ অভিযোগের প্রেক্ষিতেই ওয়েব সিরিজ 'ট্রিপল এক্স' (সিজন ২) এর প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিহারের বেগুসরাইয়ের আদালত। মামলায় একতা ও তার মাকে অবিলম্বে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালের ৬ জুন সাবেক সেনা কর্মকর্তা শম্ভু কুমার আদালতে একটি অভিযোগ দাখিল করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামের ওই ওয়েব সিরিজে এক সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। এসব দৃশ্য একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তাকে মর্মাহত করেছে।

তবে অল্ট বালাজির ব্যানারে নির্মিত সেই ওয়েব সিরিজ থেকে দুই বছর আগেই আপত্তিকর দৃশ্যটি ছাঁটাই করা হয়েছে। এমনকি এ নিয়ে এক ভিডিও বার্তায় তখন ক্ষমাও চেয়েছিলেন একতা কাপুর।

এরপরও কেন মা-মেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এ নিয়ে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানিয়েছেন, আপত্তিকর দৃশ্য ছাঁটাই করলেও এ মামলা জারির পরও এখনো তারা (একতা ও শোভা কাপুর) আদালতে হাজিরা দেননি। এ কারণেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

এ আইনজীবী জানান, ওয়েব সিরিজটি এএলটি বালাজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এটি একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম। বালাজি টেলিফিল্মসের সঙ্গে একতার মা শোভা কাপুরও জড়িত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা