সংগৃহীত ছবি
শিক্ষা

ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ঘটনায় তদন্ত কমিটি 

জেলা প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ম বর্ষের ১ ছাত্রীর সঙ্গে শিক্ষককে আপত্তিকর অবস্থায় ধরা এবং এ ঘটনার প্রেক্ষিতে ছাত্রীর দেওয়া স্বীকারোক্তির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত ১ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের ঘোষণা করেন।

আরও পড়ুন: চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যাক্কারজনক

বিজ্ঞপ্তির সূত্রে জানা যায় যে, ৭ সদস্যের তদন্ত কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আজিমুন নাহার।

আরও পড়ুন: ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

তদন্ত কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন বা সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং কৃষি অনুষদে অধ্যয়নরত শেখ রোজী জামাল হলের ১ম বর্ষের ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন এলাকা হতে আপত্তিকর অবস্থায় ধরেন বিশ্ববিদ্যালয়ের কয়েক’জন শিক্ষার্থী। এর পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে ছাত্রীকে হলে নিয়ে আসেন। এ সময় পুরো ঘটনাটি শনিবার রাত ১০টা নাগাদ স্বীকার করে লিখিত স্বীকারোক্তি দেন ঐ ছাত্রী। এই ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা