বিনোদন

প্রকাশ্যে এল শাকিব-বুবলীর সন্তান!

সান নিউজ ডেস্ক : সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সন্তান শেহজাদ খান বীর। চাউর হয়েছে সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শাকিব ও বুবলীর সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ফেসবুকে ছবি প্রকাশ করে ভাইরাল বুবলী

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা বুবলী। তার সন্তানের বাবা শাকিব খান। এতদিন বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি।

এদিকে গণমাধ্যমে নিজের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

আরও পড়ুন: সুখবর দিলেন বুবলী

গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন এ নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা