একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী
বিনোদন

একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তাঁরা।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শাকিব খান দুদিন আগে তাঁর প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর কাছে দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে!

যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির প্রমাণ পাননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও গ্রহণ করতে পারেনি।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

ইরানে ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত সীমা ছাড়িয়ে গেছে বলে...

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা