সালমান খান
বিনোদন

সবাই যায় পশ্চিমে, আমি যাই দক্ষিণে

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা

এর ধারাবাহিকতায় কিছুদিন আগে মুক্তি পেয়েছে মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত তেলেগু ‘গডফাদার’ সিনেমার ট্রেলার। শনিবার (১ অক্টোবর) মুক্তি পেল এর হিন্দি ট্রেলার। ‘গডফাদার’-এ একটি ক্যামিও চরিত্র করেছেন সাল্লু ভাই। হিন্দি ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই জানালেন সিনেমা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও আকাঙ্ক্ষার কথা। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সাম্প্রতিককালে পুরো ভারতজুড়ে চলছে প্যান ইন্ডিয়া সিনেমার জয়জয়কার। নির্দিষ্ট করে বললে দক্ষিণের সিনেমার জোয়ারে অনেকটা কোণঠাসা বলিউড। এই বিষয়টিকে সামনে এনে সালমান বলেন, ‘আমাদের এখানকার দর্শকরা দক্ষিণী অভিনেতাদের বরণ করে নিচ্ছে, দক্ষিণের দর্শকরা কিন্তু বলিউড অভিনেতাদের গ্রহণ করছে না।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব-পূজা!

প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সালমান। তিনি বলেন, ‘দেখুন, সবাই (অভিনেতা) হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে। আমরা যদি সবাই একসঙ্গে কাজ শুরু করি তাহলে ভাবুন সংখ্যাটা কত বিশাল হবে। এখানের দর্শকরা দেখবে আবার ওখানকার দর্শকও দেখবে। আমার ভক্ত হবে তার ভক্ত, তার ভক্ত হবে আমার ভক্ত। এভাবে মিলেমিশে সংখ্যাটা হবে বিশাল। মানুষ ৩০০-৪০০ কোটির কথা বলে। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তবে সংখ্যাটা ৩০০০-৪০০০ কোটি ছাড়াবে।’

প্রসঙ্গত, ৫ অক্টোবর প্যান ইন্ডিয়া আকারে মুক্তি পাবে ‘গডফাদার’। এটি মালায়ালাম ‘লুসিফার’ সিনেমার অফিসিয়াল রিমেক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নিষ্ক্রিয় ছিল সতর্কবার্তা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা