অভিনেত্রী রুনা খান। ছবি: ফেসবুক
বিনোদন

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

বিনোদন ডেস্ক

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শুটিংয়ে বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থান করছেন তিনি। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ, যা পুরো মাসজুড়ে চলবে।

‘জলপবন’ নির্মিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্পকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান।

গণমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প ও প্রতীক্ষার আবহ তাকে চরিত্রটির প্রতি আকৃষ্ট করেছে। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই অভিনেত্রী।

সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি অন্যান্য শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন রুনা খান।

এদিকে ‘জলপবন’-এর শুটিংয়ে ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ রয়েছে। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা