বিনোদন

তাপসের সিনেমার লুকে বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর সব আলোচনা ছাপিয়ে নতুন সিনেমার লুক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: জন্মদিনে সমালোচিত হলেন শুভশ্রী

রোববার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এসব পোস্টে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমাটির লুকে দেখা যায় এ নায়িকাকে।

একটি পোস্টে বুবলী লেখেন, টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমার নতুন লুক এটি।

এদিকে দর্শকরাও বুবলীর এই নতুন লুক বেশ পছন্দ করেছেন। একই অনেকেই মন্তব্য করে বলেছেন, তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের বিষয়টিও স্রেফ গুঞ্জন মাত্র।

আরও পড়ুন: শুভমন-সারার কথা ফাঁস!

গত ৪ নভেম্বর সকালে তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি পোস্টে লেখেন, ‘বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট অন্যদিকে। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন ওরা দুজন।’

তবে কিছুক্ষণ পর মুন্নীর ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। পরে জানা যায়, ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।

তাপসের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী বলেছিলেন, ‘আসলে সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত শুনব। সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও এখন রুচি হচ্ছে না। এটা কোনো কথা। আপনারাই বলেন! শুনেছি হ্যাকাররা নাকি ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।’

আরও পড়ুন: পরীর জন্য মাহির যত কাণ্ড!

বুবলী আরও বলেন, আমি জানি একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানানভাবে নোংরামি শুরু করেছে। আমি যেই টিএম ফিল্মস-এর সাথে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তখনই সেখানে পরিবেশ নোংরা করার পুরনো পাঁয়তারা চলছে। তাপস ভাই আর মুন্নি আপুকে প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন অত্যন্ত শিল্পমনা মানুষ।

বুবলী মুন্নীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে বলেন, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছিল প্রয়াত সালমান শাহর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু পরামর্শ দিয়ে থাকেন। তারা দুজনেই আমাকে অনেক স্নেহ করেন। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্ক নিয়ে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদের আল্লাহ হেদায়েত করুক।’

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা