ছবি: সংগৃহীত
বিনোদন

পরীর জন্য মাহির যত কাণ্ড!

বিনোদন ডেস্ক: মিডিয়ায় অভিনয় করতে করতে কারও কারও বাস্তবিক জীবনের স্তরগুলো যেন নাটকীয়তায় রূপ নেয়। প্রকৃত ঘটনা আড়ালে রাখতে চাইলেও আচরণ বা চালচলনই বাস্তবিকতার ইঙ্গিত দেয়। তাদেরই একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুন: যে গানে মোড় ঘুরলো মাশার

ঢাকাই সিনেমার সফল এ নায়িকা বর্তমানে স্বামী, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব।

এদিকে চলচ্চিত্রে অনেকদিন ধরেই অনিয়মিত ছিলেন এ নায়কা। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে সম্প্রতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন এ চিত্রনায়িকা।

কিন্তু ১ম দিনের শুটিংয়ের পরেই সিনেমাটি থেকে সরে দাঁড়ায় মাহি। এমনকি এ সিনেমার জন্য নেওয়া পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে হঠাৎ কেন এমনটা করলেন মাহি?

আরও পড়ুন: ভিকে হয়রানির অভিযোগ

জানা যায়, মোস্তাফিজুর রহমান মানিক নির্মিতব্য ১ম দিন একটি দৃশ্য করার পর মাহির কাজ প্যাকআপ হয়। মাঝে এক দিন বিরতি দিয়ে কাজে যোগদানের কথা ছিল। প্রযোজকের একটি ভিডিও এর মধ্যে নজরে আসে অভিনেত্রীর। যা দেখে মাহি খুব বিরক্ত হন। সিনেমাতে কাজ করবেন না বলে পরিচালককে জানিয়ে দেয় তিনি।

এ বিষয়ে মাহি জানান, আমি তো জানি না যে আরেকজন নায়িকা না পেয়ে আমাকে নিয়েছেন। এটি হতেই পারে। দোষের কিছু না। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে কথাটি গণমাধ্যমে বলেছেন, এটি আমার ভালো লাগেনি। আমাকে তিনি একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন। আমি এতে খুবই বিরক্ত বোধ করেছি। আমার কাছে অপমানজনক মনে হয়েছে। পরদিনই তাই সিনেমাটি করব না বলে জানিয়ে দিয়েছি। পরিচালক থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল কিন্তু আমার সিদ্ধান্তে আমি অটল, আর সিনেমাটি করছি না।

জানা যায়, নায়িকা ছাড়াই ৮-২০ অক্টোবর পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার ১ম ধাপের কাজ শেষ হয়েছে। মাহির চরিত্রের এখন অংশের কাজ বাকি। নতুন নায়িকা নিয়ে শিগগিরই কাজটি শেষ করা হবে। নায়ক মুন্না নামের এক প্রবাসী । এ সিনেমার প্রযোজক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা