সংগৃহীত ছবি
রাজনীতি

ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : ভারতের দ্বিচারিতা আপত্তিকর

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এসব কথা বলেন তিনি ।

বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপার থেকে ফ্যাসিস্ট হাসিনা ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করছে। তাই যেকোনো ধরণের হঠকারিতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : নির্বাচন ব্যবস্থা সংস্কারে সময় দিতে হবে

তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মৌলবাদী দেশ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আর তাতে সহায়তা করছে প্রতিবেশী দেশের মিডিয়া।

ফখরুল বলেন, সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের আর্জন কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে, তখনই এদেশে বিজয় এসেছে। বাংলাদেশের ছাত্ররাই বারবার দেশে পরিবর্তন এনে দিয়েছে। তারা এক দানবের সঙ্গে খালি হাতে লড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা