সংগৃহীত ছবি
রাজনীতি

আইনজীবী হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

জিসান নজরুল, ইবি : চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

আরও পড়ুন : সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান

বুধবার বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলনসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলে শিক্ষার্থীদেরকে 'ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না', 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', 'তুমি কে আমি কে, সাইফুল সাইফুল', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

এসময় ছাত্রশিবিরের ইবি শাখার সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ইবি শাখার সেক্রেটারি সাজ্জাদ শেখ ও ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত উপস্থিত ছিলেন

সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা ইস্কন নিষিদ্ধ ও বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলীগকে নির্বাচন থেকে বিরত রাখার দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারকে মদদ দিয়েছে ভারত। দেশে অন্তবর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে ইস্কনকে লেলিয়ে দিয়েছে। এদেশের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করেছে। জুলাইয়ের পর আমরা ধর্ম মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার প্রমাণ দিয়েছি যা ভারত নষ্ট করতে চাচ্ছে।

আরও পড়ুন : বাবুল আক্তারের জামিন

শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। তারা ছাত্রলীগের মাধ্যমে যেভাবে দেশে গুম, খুন নির্যাতন করেছে বাংলাদেশের মানুষ কখনো তা ভুলে যাবে না। আওয়ামী ফ্যাসিবাদীর বিচার না হওয়া পর্যন্ত তারা কোথাও কোন নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে সকল ছাত্রদের একত্র হয়ে কাজ করতে হবে। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে দেখতে চাই না। আমরা আইনজীবী সাইফুল হত্যার তীব্র নিন্দা জানাই ও অতিদ্রুত এর বিচার দাবি করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা