সংগৃহীত
বিনোদন

ভিকে হয়রানির অভিযোগ 

বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’। বিশ্বব্যাপী ব্যান্ডটির গায়কদের জনপ্রিয়তাও শীর্ষে। বিটিএসের সবকটা গানই প্রশংসনীয়। এবার গান নয়, অন্য কারণে খবরের শিরোনামে এলেন বিটিএসের এক গায়ক।

আরও পড়ুন: অরিজিতের কনর্সাট বাতিল

জানা যায়, বিটিএসের গায়ক ভিকে হয়রানি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণীকে। কোরিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে। সেসময় এক তরুণী ভির বাসার নিচে অপেক্ষা করছিলেন। পরে ঐ তরুণী ভিকে লিফটে অনুসরণ করেন ও জোরপূর্বক তার বাসায় ঢোকার চেষ্টা করেন। তবে অবস্থা সুবিধাজনক জায়গায় না থাকায় পরে ঐ তরুণী পালিয়ে যান।

আরও পড়ুন: শাকিবের মুখে হিন্দি

তবে পালিয়েও রেহাই পাননি অভিযুক্ত ঐ তরুণী। কারণ, ভির সঙ্গে বাজে আচরণের রেকর্ড ছিল তার এপার্টমেন্টের সিসিটিভিতে। মূলত সেসব ফুটেজ দেখেই ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, ভিকে বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়ার জন্য কথা বলার চেষ্টা করেছিলেন ঐ তরুণী।

এ দিকে বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক ভির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যাপক চটেছে। গণমাধ্যমে তারা জানিয়েছে, যারা শিল্পীদের জন্য হুমকি হয়ে ওঠেন ও তাদের গোপনীয়তা লংঘন করতে চান বিটিএস তাদের কোনোভাবেই ছাড় দেয় না। সূত্র : জুংঅ্যাং ডেইলি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা