সংগৃহীত
বিনোদন

অগ্নি সংযোগকারীর পরিচয় দিলেন মাহি

বিনোদন ডেস্ক: বিএনপির মহাসমাবেশ µçকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন ও আশপাশের বেশ কিছু এলাকায় যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ হামলার শিকার একটি বাসের চালক বলেন, ভেস্ট পরা এক যুবক তার বাসে আগুন দিয়েছে। কিন্তু সেই যুবক কে, তার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভিকে হয়রানির অভিযোগ

রোববার (২৯ অক্টোবর) রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানালেন, ভেস্ট পরা ঐ যুবকের পরিচয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাঠিসোটা হাতে কয়েকজনের ছবি প্রকাশ করে তিনি লিখেন, ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ঐযুবক হলেন রবিউল ইসলাম নয়ন। যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব তিনি ।

মাহির দাবি, রবিউল ইসলাম নয়ন-ই বাসে আগুন দিয়েছেন। তিনি কীভাবে নিশ্চিত হলেন, মাহির সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

আরও পড়ুন: অরিজিতের কনর্সাট বাতিল

এদিকে শনিবার বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঐ বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যুবদল এ নেতা একটি বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় বাসটির পাশে ঘুরছেন। বুলেট প্রুফ জ্যাকেটে ‘প্রেস’ লেখা আছে। তার হাতে একটি লাঠি। কয়েকজন যুবক সঙ্গে রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি করছে, রবিউল ইসলাম ও তার সহযোগীরা মোটরসাইকেলে করে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা