সংগৃহীত ছবি
জাতীয়

সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি ও বেতনের বৈষম্য নিরসন করাসহ ৯ দফা দাবি বিবেচনা করায় বুধবার (৪ ডিসেম্বরের) মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে বরে জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির।

রোববার (১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সচিবের সাথে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা

তিনি জানান, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড চালু, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও ১০০ শতাংশ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালুসহ মোট ৯ দফা নিয়ে ইতিবাচক আলোচনা করা হয়েছে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার। তাই পূর্ব সিদ্ধান্ত অনু্যায়ী এই মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন সচিব মো. মোখলেস-উর-রহমান জানান, কর্মচারীরা যে সকল দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক। ৩ ধাপে কর্মচারীদের এই দাবি বাস্তবায়ন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা