সংগৃহীত ছবি
জাতীয়

পরিবারের জিম্মায় মুক্ত মুন্নী সাহা

নিজস্ব প্রতিবেদক: প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে, তার বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার( ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, মুন্নি সাহার বিরুদ্ধে ৪টি মামলা আছে। সেই মামলায় তাকে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক এসব বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জনতার তোপের মুখে প্যানিক এটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে নিহত হন শিক্ষার্থী নাঈম হাওলাদার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মুন্নি সাহাসহ ৭ সাংবাদিকসহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা