সংগৃহীত ছবি
জাতীয়

অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা 

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: কেউ আর অর্থপাচার করতে পারবে না

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অনুষ্ঠানটি পরিচালনা করেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান সূচনা বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা বলেন, সিপিডি ৩০ বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠাকালীন ট্রাস্ট্রি হিসাবে আমি সিপিডি’র সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে অভিনন্দন জানাই আমার শিক্ষক সিপিডি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানকে। ৩০ বছরের দীর্ঘ যাত্রায় সিপিডি দেশে ও দেশের বাইরে সব সময় থিঙ্কট্যাঙ্ক হিসাবে পরিচিতি পেয়েছে। সিপিডি সব সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে।

দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন ও দারিদ্র দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারাজীবন ধরে করেছি, সিপিডি’র কাজে আমি সব সময় প্রতিফলন দেখেছি। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংগ্রামের প্রয়োজনীয়তা ‍উপলব্ধি করে সিপিডি নিয়মিত নীতি সংলাপের আয়োজন করে। যার অনেকগুলোতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা