বিনোদন

বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন সামান্থা

বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে ঘিরে চর্চার শেষ নেই! সম্প্রতি তার অন্তরালে থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘পুষ্পা’র পর তার কর্মজীবনে ব্যাপক সাফল্য এলেও ব্যক্তিগত জীবনে নেমে এসেছেন অন্ধকার। ওই বছরই বিবাহবিচ্ছেদ হয় সামান্থার। চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্যের সঙ্গে, তার আগে একটা লম্বা সময় একই সঙ্গে বসবাস করেছেন তারা।

আরও পড়ুন: জুটি বাঁধলেন ইমরান-দীঘি

কিন্তু ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দু’পক্ষই। তবে, বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা কথাবার্তায় বুঝিয়ে দেন অভিনেত্রী। তবে, প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এবার বিবাহবিচ্ছেদ পরবর্তী দু’বছর যে যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন সেটাই তুলে ধরলেন অভিনেত্রী।

বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগ যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য কষ্ট করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

আরও পড়ুন: এক ফ্রেমে ভাইজান, কিং খান ও হৃতিক

জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। সামান্থার কথায়, ‘‘যখন কঠিন সময় এল, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এই সময়ে তাঁদের কথা পড়তাম। ওই গল্পগুলো সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।’’

এই মুহূর্তে নাগা ও সামান্থা নিজেদের মতো করে তাদের জীবনটা গুছিয়ে নিয়েছেন। বেশির ভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা। অন্য দিকে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নাগা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা