সংগৃহীত
বিনোদন

জুটি বাঁধলেন ইমরান-দীঘি

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি দেখা গেছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা যায়দীঘিকে। কোনোটিতে খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা।

আরও পড়ুন: আমি সবটাই তোমার!

ছবিগুলো দেখে নেটাগরিকদের মন্তব্য এমন ছিল, প্রেম করছেন দীঘি। তবে এ বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলে অভিহিত করেন তিনি। এরপর প্রেম বিতর্কের রেশ না কাটতেই গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে নাম জড়াল তার।

এ নিয়ে একদম কোনো ভাবনার কিছু নেই। ইমরানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। ‘চোখে চোখে’ শিরোনামের এই গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা। ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। শাহরিয়ার পলক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

আরও পড়ুন: শাকিব খানের জ্বর

গানটি নিয়ে দীঘি জানান, গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা হলো। কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আশা করি, গানটা সবার খুব ভালো লাগবে।

উল্লেখ্য, গানটির কথা লিখেছেন ভারতের পীযুষ দাস আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা