সংগৃহীত
বিনোদন

হিমশিম খাচ্ছে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইতোমধ্যে একের পর এক সিনেমায় কাজ করে শক্ত অবস্থান তৈরি করেছেন। ইদানিং শিডিউল নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে।

আরও পড়ুন: আগুনে পুড়ে যুবকের মৃত্যু

চলতি বছরের ২৩মে ভারতের বাবা যাদবের নতুন বাংলা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এ নায়কা। সিনেমায় তার সঙ্গে জুটিবদ্ধ হয় কলকাতার অভিনেতা সোমরাজ মাইতি। কথা ছিল অক্টোবরেই শুরু সিনেমাটির শুটিং হবে। সেভাবেই শিডিউল দিয়েছিলেন তিনি।

গত ১ অক্টোবর থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন ফারিয়া। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির কারণে সেই শিডিউলে পরিবর্তন আনতে হয় তাকে।

গত ১৩ অক্টোবর বাংলাদেশে ও ২৭ অক্টোবর ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ফলে অক্টোবর জুড়েই সিনেমাটির প্রচার-প্রচারণায় থাকতে হয়েছে তাকে। আর এমন ব্যস্ততার মধ্যে বাবা যাদবের সিনেমাটি নিয়ে ভাবনা-চিন্তার সময়ই পাননি ফারিয়া।

আরও পড়ুন: জুটি বাঁধলেন ইমরান-দীঘি

এখন ব্যস্ততা কমেছে। তাই তিনি ফের শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিডিউল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ফারিয়া।

তিনি জানান, হাতে অনেক কাজ জমে আছে। কোনটা রেখে কোনটা আগে করব সিদ্ধান্ত নিতে পারছি না। ২-১ দিনের মধ্যে বাবা যাদবের সঙ্গে কথা বলে এ সিনেমাটির শিডিউল আগে লক করব।

ফারিয়া আরও বলেন, এছাড়াও দেশে বেশ কয়েকটি শুটিং আছে। একটা মাস শুটিং থেকে দূরে থাকার কারণে একটু ওলট-পালট হয়ে গেছে। তবে দ্রুত সব ঠিক করে নেব, ইনশাআল্লাহ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা