বিনোদন

তিন দেশে নিষিদ্ধ ‘টাইগার থ্রি’!

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান-ক্যাটরিনা। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন।

আরও পড়ুন: ফের মা হচ্ছেন অনুষ্কা!

এবার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান ও ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি দিওয়ালিতে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তির ঠিক আগে গুঞ্জন চাউর হয়েছে, মধ্যপ্রাচ্যের তিনটি দেশে সালমান খানের ‘টাইগার থ্রি’ নিষিদ্ধ করা হয়েছে।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’ সিনেমাটি। কিন্তু মধ্যপ্রাচ্যের তিনটি দেশের সালমান-ক্যাটরিনা ভক্তরা সিনেমাটি উপভোগ করতে পারবেন না। এ তালিকায় রয়েছে— ওমান, কাতার ও কুয়েত। মুসলিম দেশ ও চরিত্র নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য এসব দেশ সিনেমাটি নিষিদ্ধ করেছে। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে নি।

আরও পড়ুন: শাকিবে মজলেন সোনাল

এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা