ছবি-সংগৃহীত
বিনোদন

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর। বয়স তাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। চর্চিত এই জুটি বেশ খোলামেলা প্রেম করে গেছেন। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে ভেঙে যাচ্ছে তাদের প্রেমের সম্পর্ক। দুজনের মঝে ঢুকে পড়েছেন তৃতীয় এক নারী!

আরও পড়ুন : দেবের প্রশংসা করলেন অরিজিৎ

মালাইকা-অর্জুন জুটির সম্পর্কে চিড় ধরার গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু দুজনের কেউই এ নিয়ে ‍মুখ খোলেননি। তবে অভিনেতা নাকি তার ঘনিষ্ঠমহলে ব্রেকআপের কথা জানিয়েছেন।

অভিনেত্রী মুখে কিছু না বললেও গনমাধ্যমে নিজের সাম্প্রতিক কর্মকাণ্ডে যেন ব্রেকআপের খবরকে মান্যতা দিচ্ছেন। মালাইকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতার গোটা পরিবারকে ‘আনফলো’ করলেন।

আরও পড়ুন : ওমরায় যাচ্ছেন রাখি সাওয়ান্ত

শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপুর ও দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সাথে সম্পর্কের উন্নতি হয়েছে মালাইকার। সেই সম্পর্কের সূত্রে জাহ্নবী ও খুশিকে এত দিন ইনস্টাগ্রামে ফলো করতেন অভিনেত্রী।

সেই তালিকায় ছিলেন বনি কাপুর নিজেও। ছিলেন অর্জুনের বোন অংশুলা কাপুরও। তবে মালাইকা তাদের সবাইকেই আনফলো করেছেন।

অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও শেয়ার করে জানান, ‘সাহসের সাথে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যাদের পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবে।’

আরও পড়ুন : পাফ ড্যাডির খপ্পরে পরীমনি!

তার এই পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, সরাসরি এখনো মুখ না খুললেও পরোক্ষভাবে অর্জুনের সাথে বিচ্ছেদের প্রসঙ্গেই এমন পোস্ট করেছেন তিনি।

যদিও কফিনে শেষ পেরেক মারা এখনো বাকি। ইনস্টাগ্রামে অর্জুনের পরিবারের সবাইকে আনফলো করলেও অভিনেতাকে এখনো পর্যন্ত আনফলো করেননি অভিনেত্রী।

সান নিউজ/এমএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা