বাবা হারালেন ফারুকী
বিনোদন

বাবা হারালেন ফারুকী

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আব্দুর রউফ ফারুকী ইন্তেকাল করেছেন শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় । খবরটি নিশ্চিত করেছেন ফারুকীর ঘনিষ্ঠজন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কি.মি. যানজট

ফেসবুকে রাজ লিখেছেন, ‘বস মোস্তফা সরয়ার ফারুকীর আব্বা একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

ফারুকী দেশের অন্যতম সেরা নির্মাতা হিসেবে পরিচিত। বাংলা নাটক ও সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার হাত ধরে। এছাড়া তার সহচর্যে থেকে অনেক নির্মাতা ও শিল্পী ইন্ডাস্ট্রিতে এসেছেন। যারা এখন দাপটের সঙ্গে অনবদ্য সব কনটেন্ট উপহার দিচ্ছেন।

এজন্য সবার কাছেই ফারুকীর বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ফারুকীর বাবার মৃত্যুতে শোকাহত সকলেই। রাজের পোস্টে শোবিজ জগতের অনেকেই শোকার্ত মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা আহসান কবির, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, গায়িকা লোপা হোসেন, নির্মাতা-অভিনেতা কচি খন্দকারসহ আরও অনেকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা