রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

ইরান সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: আগামী সপ্তাহে ইরান সফরে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আগামী মঙ্গলবার (১২ জুলাই) তেহরান সফরে করবেন প্রেসিডেন্ট পুতিন। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া

এই সফরে তিনি ইরান এবং তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সিরিয়ার বিষয়ে তারা আলোচনা করবেন বলে জানানো হয়।

পেসকভ নিশ্চিত করেছেন যে, এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করবেন পুতিন।

এদিকে মঙ্গলবার রাশিয়ার দখলে থাকার নোভা কাখোভকা শহরে হামলা চালিয়েছে ইউক্রেন সেনারা। এতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম তাস।

আরও পড়ুন: কোটি বছরের পুরনো ছায়াপথের ছবি প্রকাশ

রুশ-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের নেতা ভ্লাদিমির লিওন্তিয়েভের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক লোক তাদের অ্যাপার্টমেন্ট ও বাড়িতে অবরুদ্ধ রয়েছে বলেও জানান তিনি।।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা