সালমান খান
বিনোদন

সালমানকে মারতে রাইফেল কিনেছিলেন বিষ্ণোই

সান নিউজ ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খান। এই বলিউড তারকাকে খুন করতে চেয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এরইমধ্যে পুলিশি জেরায় এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সে। গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে এই গ্যাংস্টার। সেই স্বীকারোক্তিতে ভয়াবহ তথ্য দিয়েছে বিষ্ণোই। ২০১৮ সালে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যা করতে নাকি ৪ লাখ টাকা দিয়ে রাইফেলও কিনেছিল সে।

আরও পড়ুন: ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

১৯৯৮ সালে রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই ঘটনার প্রতিশোধ নিতেই সালমানকে খুন করতে চেয়েছিল লরেন্স। তার জন্য ২০১৮ সালে চার লাখ টাকা দিয়ে একটি রাইফেলও কিনেছিল।

স্বীকারোক্তিতে পাঞ্জাবের এই গ্যাংস্টার জানিয়েছে, এর আগেও সালমানকে হত্যার জন্য সে তার শাগরেদ সম্পত নেহরাকে নির্দেশ দিয়েছিল। তবে সালমানের প্রাণহানির আশঙ্কা জোরালো হতেই শুরু হয় তদন্ত। গা ঢাকা দেয় সম্পত।

পুলিশের দাবি, সালমানকে খুনের জন্য মুম্বাই গিয়েছিল সম্পত। সালমানের বাড়ির আশপাশে ঘুরে দেখে সে। সম্পতের কাছে ছিল পিস্তল। সামনে থেকেই সালমানের উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। তবে সেই সুযোগ মেলেনি। তাই দূর থেকে সালমানের উপরে হামলা চালাতে লরেন্স দীনেশ ডাগর নামে এক ব্যক্তির থেকে চার লাখ টাকার বিনিময়ে একটি আরকে স্প্রিং রাইফেল কিনেছিল।

আরও পড়ুন: দক্ষিণী সিনেমায় ঐশ্বরিয়া!

বিষ্ণোই পুলিশকে জানিয়েছে, সালমান খানকে মারার জন্য সম্পত নেহরা মুম্বাই যান এবং অভিনেতার বাড়ি রেইকি করতে শুরু করেন। কিন্তু সম্পতের কাছে শুধু পিস্তল ছিল এবং দূর থেকে মারা যাবে এমন কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, যা দিয়ে সালমান খানের ওপর দূর থেকে হামলা করা যাবে।

এরপর দীনেশ দাগার নামে এক ব্যক্তির মাধ্যমে গ্যাংস্টার আরকে স্প্রিং রাইফেল অর্ডার করে, যার দাম ৪ লাখ টাকা। এ রাইফেলটি পরে ২০১৮ সালে দাগারের কাছ থেকে উদ্ধার হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা