শবনম ফারিয়া (ছবি সংগৃহিত)
বিনোদন

ভিন্ন আঙ্গিকে হাজির হলেন শবনম ফারিয়া!

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি প্রায়ই নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। এবার ‘হোটেল নিরিবিলি’ নামে ঈদের একটি অন্তর্জাল সিনেমায় অভিনয় করেছেন এ জনপ্রিয় অভিনেত্রী। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

আরও পড়ুন: বাংলাদেশের সিরিজ জয়

গ্রামের ছেলে নাসির। চাকরির খোঁজে ঢাকা আসে। কিন্তু তার চাকরি হয় না। মায়ের মন ভেঙে যাওয়ার ভয়ে সে গ্রামেও ফিরে যায় না। তখন সে একটা হোটেলে অনুরোধ করে চাকরি নেয়। এদিকে হোটেলে রান্নার কাজ করতো রানু। তার সঙ্গে নাসিরের সম্পর্ক হয়। রানু নাসিরকে ট্র্যাপে ফেলে বিয়ে করে। নাসির প্রথমে না মানলেও পরে রানুকে স্ত্রীর মর্যাদা দেয়। কিন্তু পরে দেখা যায় তাদের বিয়ের আগে থেকেই রানু গর্ভবতী! এমনই এক জটিল গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ‘সিনেমাটির গল্পে অনেক লেয়ার আছে। যেখানে নাসির ও রানুর সম্পর্কের বাইরেও উঠে এসেছে অস্ত্র ও রাজনীতির নির্মমতা। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এই সিনেমাটি উপভোগ করবেন।’

আগামীকাল (১৪ জুলাই) বেলা ২টা ১০ মিনিট থেকে আরটিভিতে সিনেমাটি দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির...

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...

জুলাই শহীদদের ডকুমেন্টারি কেন্দ্র করে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা