আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখব
বিনোদন

আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখব

বিনোদন ডেস্ক : কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তিন সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনায় গরম হয়ে উঠেছে ঢাকায় সিনেমা পাড়া। সিনেমাগুলো হচ্ছে : ‘দিন-দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’।

আরও পড়ুন : গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ

তিনটি সিনেমাই যথেষ্ট দর্শক সাড়া পেয়েছে। এদিকে বিভিন্ন হলরিপোর্টে এগিয়ে থাকছে ‘পরাণ’। তবে হলরিপোর্টে তেমন পিছিয়েও নেই ‘দিন-দ্য ডে’। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকস্পর্শে এগিয়ে রয়েছে ।

‘দিন-দ্য ডে’র নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দাবি, তার সিনেমাই বেশি দর্শক দেখছে। এমনকি টিকিট নিয়েও হাহাকার চলছে হলগুলোতে। কিন্তু সেটাকে আড়াল করে অন্য সিনেমার প্রচারণা চালানো হচ্ছে।

অনন্ত জলিল একটি নিউজপোর্টালের সংবাদ তার ফেসবুক পেজে শেয়ার করেন। যেটার শিরোনাম ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’।

আরও পড়ুন : ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

চিত্রনায়িকা পরীমণি অনন্ত জলিলের এই কাণ্ডে অবাক এবং হতাশ হয়েছেন। পাশাপাশি তার এই কাজকে ‘লেইম’ বলে আখ্যায়িত করেছেন এই নায়িকা।

‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজ। তার দুর্দান্ত অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। ব্যাপক আলোচিত-সমালোচিত ঘটনার জন্ম দিয়ে অবশেষে গত বছরই বিয়ে করেছেন রাজ-পরি।

আরও পড়ুন : রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

চিত্রনায়ক অনন্ত জলিলের ওই নিউজ শেয়ার করার স্ক্রিনশট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পরীমণি লিখেছেন, “লেইম! আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখব নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’’

স্ত্রী পরীর স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওকে বেবি’।

আরও পড়ুন : ট্রাম্পের প্রথম স্ত্রীর মৃত্যু

প্রসঙ্গত, ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে ‘দিন-দ্য ডে’। অপরদিকে ‘পরাণ’র হলসংখ্যা মাত্র ১১। তবে দর্শকের তুমুল আগ্রহের সুবাদে পাঁচদিনের মাথায় সিনেমাটির হল বেড়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা