সারাদেশ

ফ্লাইওভারের ওপরে সংঘর্ষে নিহত ৩

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ফ্লাইওভারের ওপরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান।

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত রাইসা (আড়াই বছর) নিহত রাজুর মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে মোটরসাইকেলে থাকা ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রাইভেটকারের চালক আশরাফুল আলম ও নিহত রাজুর আড়াই বছরের মেয়ে রাইসা।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে একটি মোটরসাইকেলযোগে হতাহতরা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি কোনাবাড়ি নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে শাহীন ও শামীম ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে নিচে পড়ে এবং রাজু ও তার মেয়ে সেখানেই পড়ে যায়। এতে তারা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু, শাহীন ও শামীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাইসাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

অন্যদিকে, বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, মোটরসাইকেলটি উল্টোপথে আসছিল। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। দুর্ঘটনায় দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা