সারাদেশ

নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জেলে দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডমার চরের দক্ষিণ অংশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

আহতরা হলো উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো.রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)। নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকজন জেলে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি মাছ ধরার নৌকা নিয়ে হাতিয়ার বন্ধর টিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মাছ ধরার নৌকাটি ডমারচর এলাকার মেঘনা নদীর অংশে পৌঁছলে নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে নৌকায় থাকা দুই জেলে আগুনে ঝলসে যায়। ওই সময় পাশে থাকা মাছ ধরার আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

ভুক্তভোগী জেলে রাকিব জানান, তরকারি রান্না করার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নৌকায় থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো নৌকা দ্রুত ভস্মীভূত হয়ে যায়। দগ্ধ দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে গেছে। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার মাঝি গুরুত্বর দগ্ধ বলেও জানান জেলে রাকিব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা