সারাদেশ

দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: নিষিদ্ধ হলেন তরুণ পেসার শহিদুল

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শংকরপুর গ্রামের মাস্টার বাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার (১৫ জুলাই) সালিস হওয়ার কথা ছিল। ওই সালিসকে কেন্দ্র করে সর্দার বাড়ির পক্ষের দুলাল মিয়া পার্শ্ববর্তী গোসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অবশেষে ইমেইলে পাঠালেন পদত্যাগপত্র

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রাকিব হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা