নিষিদ্ধ হলেন তরুণ পেসার শহিদুল
খেলা
ডোপ কেলেঙ্কারি

নিষিদ্ধ হলেন তরুণ পেসার শহিদুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের উদীয়মান তরুণ পেসার শহিদুল ইসলাম ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে অবশেষে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন। আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) পক্ষ থেকে প্রদান করা হয়েছে এই নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসি অ্যান্টি ডোপিং আর্টিকেলের ২.১ আইন ভঙ্গ করেছেন শহিদুল। অপরাধ স্বীকার করে নেওয়ার ফলে শাস্তি কমই পেয়েছেন তিনি।

গত ৪ মার্চ, ঢাকায় আইসিসির পক্ষ থেকে চলা অ্যান্টি ডোপিং কার্যক্রমে স্যাম্পল প্রদান করেন শহিদুল ইসলাম। পরীক্ষা-নীরিক্ষার পর তার ইউরিনে ক্লোমিফেনের উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুন : হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

প্রসঙ্গত, আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং সংস্থা ওয়াডা (ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন) নির্ধারিত যে সব নিষিদ্ধ ওষুধ রয়েছে, তার মধ্যে ক্লোমিফেন অন্যতম।

খেলোয়াড়দের জন্য এসব নিষিদ্ধ ওষুধ খেলার মধ্যে থাকাকালীন কিংবা খেলার বাইরে থাকাকালীন সময়ে গ্রহণ করা অবৈধ।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

এদিকে ২৭ বছর বয়সী বাংলাদেশি এই পেসার যে নিষিদ্ধ ঘোষিত ওষুধ সেবন করেছেন তা স্বীকার করে নিয়েছে এবং ১০ মাসের নিষেধাজ্ঞার শাস্তিও গ্রহণ করে নিয়েছেন।

অপরদিকে শহিদুলের নিষেধাজ্ঞা শুরুর তারিখ গণনা করা হবে ২৮ মে থেকে। ২০২৩ সালের ২৮ মার্চ আবারও খেলার মাঠে ফিরে আসতে পারবেন পেসার শহিদুল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা