সারাদেশ

অজ্ঞাত গাড়িচাপায় নিহত ২

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়িচাপায় দাঁড়িয়ে থাকা বিকল পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: কানাডায় বিরোধী দলীয় উপনেতা ডলি

শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ চালক কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, মাছের আড়তে আসার পথে কিরণ মৃধার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজন মিলে সড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

আরও পড়ুন: রোহিঙ্গা তরুণী আটক

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা