বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ছবি: সংগৃহীত
প্রবাস

কানাডায় বিরোধী দলীয় উপনেতা ডলি

সান নিউজ ডেস্ক: কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। তিনি কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পেলেন।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

স্থানীয় সময় গত বুধবার (১৩ জুলাই) এনডিপি দলের এবং অন্টারিওর সংসদে বিরোধীদলের উপনেতা হিসেবে ডলি বেগমকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত জুনে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল নির্বাচনে স্কারবোরো সাউথওয়েষ্ট থেকে ডলি বেগম দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর দলের নেতা এন্ড্রিয়া হারওয়াথ পদত্যাগের ঘোষণা দিলে ডলি বেগমের নাম আলোচনায় আসে। মূলধারার পত্রিকা এবং টেলিভিশনগুলো ডলি বেগমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

তবে সিপি ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডলি বেগম জানান, এই মুহূর্তে তিনি তার নির্বাচনী এলাকার নানা সমস্যা এবং স্কারবোরোর বাসিন্দাদের প্রয়োজনকেই অগ্রাধিকার দিচ্ছেন। পরে এনডিপি তাকে দলের উপনেতা এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ দেয়।

কানাডার বৃহত্তম প্রভিন্স অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ পাবার পর এক প্রতিক্রিয়ায় ডলি বেগম বলেন, কুইন্সপার্কে (প্রভিন্সিয়াল পার্লামেন্টে) অন্টারিওর সকল স্তরের নাগরিকদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরা এবং সেগুলো শুনতে সরকারকে বাধ্য করতে তিনি সক্রিয় থাকবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা