ব্লকচেইন ব্যবহারে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে 
প্রবাস

ব্লকচেইন ব্যবহারে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে 

আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকে : ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুর্নীতি, অর্থপাচার, হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন কমিয়ে আনা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি ও সময়ের অপচয় কমে আসবে।

আরও পড়ুন: দুপুরের আগেই টিকিট শেষ

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ব্লকচেইন নিয়ে এক ইনোভেশন সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা দুবাইসহ উন্নত বিশ্বের ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারকে উদাহরণ দিয়ে বাংলাদেশে তা ব্যবহারে উদ্বুদ্ধ করেন৷

বক্তারা দাবি করেন বাংলাদেশ চতুর্থ শিল্প পরিবর্তনের পথে ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। এতে করে ডিজিটালাইজেশন ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তি নির্ভরতায় আরও একধাপ এগিয়ে যাবে।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

তারা বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রশাসনের পক্ষে সহজ হবে নাগরিকদের গোপনীয় তথ্যাদি সুরক্ষিত রাখা এবং প্রতারণাকে রুখে দেবে। তথ্য প্রতারণা বন্ধে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ব্লকচেইন।

সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে বিভিন্ন কাজ কাগজের পরিবর্তে ডিজিটাল করে বিশ্বে অন্যতম প্রযুক্তি নির্ভর দেশে হিসেবে পরিচিতি লাভ করেছে৷ বিশেষ করে দুবাই শহরকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির নির্ভর করে তোলার চেষ্টা করছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

আরও পড়ুন: শনিবার ব্যাংক খোলা

কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাহতাবুর রহমান নাসের সিআইপি, নেসার রেজা খান, আলেকজান্ডার রিগোড, জর্জ সেবসাথিও, মেথিউস, ড. মোস্তাফা, আদিল মতিন, ডেনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি বিশ্লেষক।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা