সংগৃহীত
টেকলাইফ

আলোচনায় সেরা ৫ এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ২০২৩ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) বছর বলা হচ্ছে। কারণ বছরটিতে এ প্রযুক্তিটির অকল্পনীয় উন্নতি হয়েছে। সেইসাথে এটিকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে এ কৃত্রিম মেধা চাকরিক্ষেত্রে মানুষের জায়গা দখল করে দিচ্ছে। তবে এ সব উদ্বেগ-উৎকণ্ঠার মাঝে থেমে নেই গবেষণা ও উদ্ভাবনের কাজ।

আরও পড়ুন: গুগলের ৩ জিনিসের ম্যাজিক

বছরজুড়ে বাজারে একাধিক এআই টুল লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে গুগল, টুইটার (বর্তমানে এক্স) মাইক্রোসফট ইত্যাদি। প্রত্যেকটি সংস্থাই নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ব্যক্তিগত স্তরে ও ব্যবসায়িক ক্ষেত্রে একাধিক সুবিধা দিতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সালে সেরা ৫টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

১) গুগল বার্ড ও জেমিনি

জেনারেটিভ এআই-এর ব্যবহার বাড়তে শুরু করলে গুগল নতুন চ্যাটবট - বার্ড নিয়ে আসে। অনেকদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চললেও, চলতি বছরের শেষের দিকে লঞ্চ হয় বার্ড। ফিচারে ঠাসা এ চ্যাটবটের নতুন চমক জেমিনি। শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল এটি। যার মাধ্যমে ইউজাররা বার্ডকে দিয়ে একাধিক শক্ত কাজ করাতে পারবেন।

২) বিং চ্যাট

বার্ড আসতেই মাইক্রোসফট নড়ে চড়ে বসে। চলতি বছরে সংস্থা নিয়ে আসে নিজস্ব এআই চ্যাটবট বিং চ্যাট। এতে রয়েছে একাধিক সুবিধা। উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাটজিপিটির জিপিটি-৪ ল্যাঙ্গুয়েজ মডেল ও এআই ছবি জেনারেটর ওপেন এআই ডাল-ই এর সাপোর্টও দেয়। তাই অনেকের কাছেই এই প্রযুক্তি গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

আরও পড়ুন: নোকিয়া ফিচার হোয়াটসঅ্যাপ, ইউটিউবে

৩) জিপিটি-৪

এটি ল্যাঙ্গুয়েজ মডেল। জিপিটি ৩.৫-কে প্রতিস্থাপন করেছে। সংস্থাটির দাবি মানুষের মতো কাজ করতে পারে এ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রফেশনাল কাজের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সমান দক্ষ এ মডেল। তাই বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহারকারীর সংখ্যা।

৪) ডাল-ই ৩

যে সংস্থাটি চ্যাটজিপিটি তৈরি করেছে অর্থাৎ ওপেনএআই। তারাই টেক্স-টু-ইমেজ সফটওয়্যার ডাল-ই ৩ নিয়ে এসেছে। সংস্থাটির কথায়, ডাল-ই ৩ এবার থেকে চ্যাটজিপিটির সঙ্গে কাজ করবে। এই টুলে ইউজাররা প্রম্পট দিয়েও ছবি তৈরি করতে পারবেন । তবে ব্যবহার করার জন্য চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে।

আরও পড়ুন: ইন্সটাগ্রামে ব্লু ভেরিফায়েড করার উপায়

৫) গ্রুক এআই

বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক গুগল, মাইক্রোসফটের পাল্লায় সামিল হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে। ২০২৩ সালের শেষের দিকে লঞ্চ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই, যা গুগল ও ওপেনএআইকে টেক্কা দেবে বলে দাবি করেছেন। গ্রুক এআই টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মে ডেটা বিশ্লেষণ করে রিয়েল টাইম রেজাল্ট দেবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা