শিক্ষা

ডাকসু তে ২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ। ২৮টি পদের জন্য লড়বেন মোট ৬৫৮ জন প্রার্থী, যার মধ্যে ফরম সংগ্রহের শেষ দিন অর্থাৎ আজ ১০৬ জন ফরম জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, শিক্ষার্থীরা আজকে ৯৩টি ফরম সংগ্রহ করেছে। এতে মোট বিক্রি হয়েছে ৬৫৮টি ফরম, তবে হল সংসদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।

সর্বশেষ তফসিল অনুযায়ী, বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপরই স্পষ্ট হবে কোন পদে, কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট, আর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পরের দিন। ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে ৯ সেপ্টেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন সংগ্রহ করেছেন। কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া যায়, তবে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা