টেকলাইফ

নোকিয়া ফিচার হোয়াটসঅ্যাপ, ইউটিউবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন শুধু কথা বলার জন্যই নয়, একই সঙ্গে আরও অনেক কাজ করতে পারে। সামাজিক যোগাযোগ ব্যবহার থেকে শুরু করে সিনেমা দেখা, পড়াশোনা সবই হচ্ছে স্মার্টফোনে। কিন্তু এখন ফিচার ফোনগুলোর ব্যবহারও বাড়ছে।

আরও পড়ুন : ইন্সটাগ্রামে ব্লু ভেরিফায়েড করার উপায়

ফিচার ফোনগুলোতেও যুক্ত হচ্ছে বিভিন্ন স্মার্টফোনের ফিচার। ফিচার ফোনে ক্যামেরা অনেক আগেই যুক্ত হয়েছে এবং এবার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব। নোকিয়ার ফিচার ফোনে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, এবার থেকে ইউটিউবও ব্যবহার করতে পারবেন। সিনেমা, নাটক দেখে নিতে পারবেন আপনার ফিচার ফোনেই।

নোকিয়া তার ৪জি ফিচার ফোনগুলোতে ক্লাউড অ্যাপস যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইউটিউব শর্টস ও বিবিসি নিউজের মতো অ্যাপগুলোও এবার নোকিয়া ফিচার ফোনগুলো থেকে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। মনে প্রশ্ন জাগতে পারে, একটা ফিচার ফোনে ক্লাউড অ্যাপস কীভাবে কাজ করে।

আরও পড়ুন : ফোনে ভাইরাস আটকানোর উপায়

নোকিয়ার পক্ষ থেকে জানিয়েছেন, তাদের ক্লাউড প্ল্যাটফর্মে এমনই কিছু ফিচার্স যোগ করা হচ্ছে, যেগুলো এরই মধ্যে নোকিয়া ১১০ ৪জি এবং নোকিয়া ১০৬ ৪জিতে রয়েছে। গুগল আইডি ব্যবহার করেই এই অ্যাপগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন।

সংস্থার এই ফোনগুলো ওয়েদার আপডেট থেকে শুরু করে খবর, ক্রিকেটের স্কোরের মতো একাধিক জরুরি আপডেট দিতে পারে। এখন ৪জি মোবাইল ডেটা ব্যবহার করেই এই ফোনগুলো থেকে ইউটিউব শর্টস ভিডিও, ২০৪৮ গেম এবং টেট্রিসের মতো গেমগুলো খেলা যাবে।

আরও পড়ুন : হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করুন

নোকিয়া ১০৬ ৪জি ফোনে রয়েছে একটি ১.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। এই ডিসপ্লে খুব একটা বড় নয়, তবে ইউটিউব ভিডিও দেখার জন্য যথেষ্ট। এই ফোনে আরও রয়েছে এফএম রেডিও, ব্লুটুথ। চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা