ছবি-সংগৃহীত
টেকলাইফ

বাড়বে ইউরোপের মোবাইল ডেটা ট্রাফিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাবিশ্বে প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ফোনের ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে মোবাইল ডেটা ট্রাফিকও। টেলিকম শিল্প গ্রুপ জিএসএমএ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে ইউরোপে মোবাইল ডেটা ট্রাফিক তিণ গুণ বাড়বে।

আরও পড়ুন: ওপেনএআইয়ে ফিরলের অল্টম্যান

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মানুষ ৪জির ব্যবহার সীমিত করে ৫জির দিকে ঝুঁকছে। এর ফলে ২০২৮ সালের মধ্যে ইউরোপে মোবাইল ডেটা ট্রাফিক তিণ গুণ বাড়বে। এতে বাড়বে নেটওয়ার্ক খাতে বিনিয়োগের পরিমাণও।

আরও পড়ুন: ফোনে দেরিতে চার্জ হওয়ার কারণ

জিএসএমএ আরও জানায়, ৫জি গ্রাহকরা উচ্চমানের গেমিং, ভিডিওসামগ্রীর ব্যবহারের জন্য মোবাইলে উচ্চ ব্যান্ডউইথ পরিষেবা ব্যবহার করতে চাইবে। এতে পশ্চিম ইউরোপে স্মার্টফোনপ্রতি মোবাইল ডেটা ট্রাফিক ২০২৮ সালে প্রতি মাসে ৫৬ গিগাবাইট বাড়বে।

তাই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে অপারেটরদের কাজ করতে হবে বলে জানিয়েছে জিএসএমএ। সংস্থাটি জানায়, মোবাইল নেটওয়ার্কগুলোকে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্ক আপগ্রেড করতে ২০৩০ সালের মধ্যে ১৯৮ বিলিয়ন ইউরো বা ২১৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করতে পারে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা